শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬
গৌরনদীতে গৃহকর্তার চোখে আঙ্গুল ঢুকিয়ে চোরের পলায়ন
হোম » বরিশাল » গৌরনদীতে গৃহকর্তার চোখে আঙ্গুল ঢুকিয়ে চোরের পলায়ন![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে বসতঘরে ঢুকে চুরি করতে গিয়ে গৃহকর্তার চোখে আঙুল ঢুকিয়ে মারধর করে পালিয়ে গেছে এক চোর। এ ঘটনায় ছিন্টু তালুকদার (৫৫) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার কসবা গ্রামের তেতুলতলা ইসলামী মিশন সংলগ্ন ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ছিন্টু তালুকদারকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী জানান, তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে গেলে সুযোগে এক চোর ঘরে ঢুকে চুরি করতে থাকে। এ সময় তিনি বাড়িতে ফিরে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকিরকে হাতেনাতে ধরে ফেলেন। তাকে আটক করতে গেলে আরিফ তার চোখে আঙুল ঢুকিয়ে গুরুতর আঘাত করে এবং মারধর করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, অভিযুক্ত আরিফ তার বসতঘর থেকে নগদ ৪ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। এলাকাবাসীর মতে, আরিফ একজন চিহ্নিত চোর এবং তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে।
এ ঘটনায় শুক্রবার সকালে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত আরিফ ফকিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৪৭:১০ ● ৩২ বার পঠিত
