মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
কাউখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা, ৮৯০ লিটার ডিজেল জব্দ
হোম » পিরোজপুর » কাউখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা, ৮৯০ লিটার ডিজেল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে লাইসেন্স ও ক্রয়ের রশিদ ব্যতিরেকে জ্বালানি তেল বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রয়ের অভিযোগে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কাউখালী উপজেলার উত্তর বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এবং র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার এএসপি কামরুজ্জামান-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উত্তর বাজারের ব্যবসায়ী আনসার তালুকদার ও তপন কুন্ডুকে লাইসেন্স ও ক্রয়ের রশিদ ব্যতিরেকে জ্বালানি তেল বিক্রির অপরাধে পেট্রোলিয়াম আইনে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে আনসার তালুকদারের কাছ থেকে ৮০০ লিটার এবং তপন কুন্ডুর কাছ থেকে ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।
অপরদিকে একই বাজারের ব্যবসায়ী রতন দাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ও আইন মান্যতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯:৪৮:১৭ ● ৭৩ বার পঠিত
