মহিপুরে বেহুন্দী জাল সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ করল কোস্ট গার্ড

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে বেহুন্দী জাল সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ করল কোস্ট গার্ড
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

মহিপুরে বেহুন্দী জাল সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ করল কোস্ট গার্ড

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে অবৈধ বেহুন্দী জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ এবং একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার দিবাগত রাতে শিববাড়িয়া নদী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ বেহুন্দী জাল, বিপুল সামুদ্রিক মাছ এবং একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে বলেন, জব্দকৃত ট্রলিং বোট, মাছ ও জালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৫২:০৬ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ