প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে মেহেন্দিগঞ্জে খেয়া ভাড়া প্রায় অর্ধেকে নামলো

হোম পেজ » বরিশাল » প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে মেহেন্দিগঞ্জে খেয়া ভাড়া প্রায় অর্ধেকে নামলো
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে মেহেন্দিগঞ্জে খেয়া ভাড়া প্রায় অর্ধেকে নামলো

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র নির্দেশনায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন খেয়াঘাটের ভাড়া প্রায় অর্ধেক কমিয়ে নতুন হার নির্ধারণ করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাতারহাট থেকে আলাউদ্দিনের খাল, পাতারহাট থেকে চরমিটুয়া, চরমিটুয়া থেকে আলাউদ্দিনের খাল এবং মিঝিকান্দা থেকে গাজিরচরসহ একাধিক রুটকে একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে।

 

পুনঃনির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী- চরমিটুয়া থেকে পাতারহাট স্টিমারঘাটে ভাড়া ২০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা, স্টিমারঘাট থেকে আলাউদ্দিনের খালে ৫০ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা, চরমিটুয়া থেকে আলাউদ্দিনের খালে ৩০ টাকা থেকে কমিয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গাজিরচর থেকে মিঝিকান্দায় ভাড়া ২০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা এবং চরগোপালপুর ইউনিয়নের আওতাধীন সব ঘাটে ২০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

নতুন ভাড়া কার্যকর হওয়ায় যাত্রীদের যাতায়াত ব্যয় কমবে এবং প্রান্তিক মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে স্থানীয়রা জানিয়েছেন। নতুন হার বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন জানান।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:১০ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ