শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
মেহেন্দিগঞ্জে নদী ভাঙন রোধ প্রকল্প উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান
হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে নদী ভাঙন রোধ প্রকল্প উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজীব আহসান। শনিবার সকালে শ্রীপুরে এবং বিকেলে উলানিয়ায় পৃথক অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুল রহমান এবং নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া উপজেলা ও পৌর পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বক্তব্যে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, নদী ভাঙন থেকে জনপদ রক্ষা এবং মানুষের জীবন-জীবিকা নিরাপদ রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকায় স্থায়ী সমাধান আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২২:২২:৩০ ● ২৫ বার পঠিত
