বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট বিতরণ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট বিতরণ
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬


গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী পৌরসভায় ক্রীড়াবান্ধব উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিএনপির উপহার সামগ্রী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শামীমুল হক শামীম, গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা, সাহারিয়া ইসলাম জাদিদ এবং স্থানীয় ব্যবসায়ী কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া কার্যক্রমের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০২:১৮ ● ২৮ বার পঠিত