নাজিরপুরে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
রবিবার ● ২৯ মার্চ ২০২৬


 

নাজিরপুরে কৃষি সচেতনতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষি সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে আবাদি, অনাবাদি ও ভাসমানসহ বিভিন্ন ধরনের কৃষি চর্চা এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক নানা প্রদর্শনী উপস্থাপন করা হয়। প্রদর্শনীতে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।

 

উপজেলা কৃষি অফিসার ইসরাতুন্নেসা এশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক সৌমিত্র সরকার, পার্টনার প্রকল্প বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন প্রমুখ।

 

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:২১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ