জিয়ানগরে দুই সন্তানের বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম পেজ » পিরোজপুর » জিয়ানগরে দুই সন্তানের বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার ● ২৯ মার্চ ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

পিরোজপুরের জিয়ানগরে দুই সন্তানের জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার কলেজ মোড় সংলগ্ন একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তুহিন হাওলাদার (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত তুহিন হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি এলাকার এনায়েত হাওলাদারের ছেলে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে অন্য কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

 

নিহতের স্ত্রী ফারজানা বেগম জানান, তুহিন আগে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ছয় মাস আগে একটি মাদক মামলায় কারাভোগের পর তিনি চাকরি হারান এবং এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন বলে তিনি জানান।

 

নিহতের ৩ বছর বয়সী এক কন্যা ও ২ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

 

ইন্দুরকানী (জিয়ানগর) থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:১৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ