মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬
তালতলীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
হোম পেজ » বরগুনা » তালতলীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় সিএনআরএস ফিশনেট প্রকল্পের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।
সখিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনাকাটা ইউনিয়ন পরিষদের সদস্য মো. টুকু শিকদার। বক্তব্য দেন সখিনা বিট অফিসার মো. জুমেল খান, তালতলী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মংচিন থান, তালতলী বহু-অংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. শাহজালাল ফরাজী। উপস্থিত ছিলেন সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, সিবিডিপি ফিল্ড ফ্যাসিলিটেটর মো. ইমরান হোসেন, এমেন রাখাইন ও চিনেউ রাখাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী যশোমন্ট মল্লিক।
এ বছরের প্রতিপাদ্য ছিল ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার সংরক্ষণ।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ বন অধিদপ্তর দিবসটি পালন করে আসছে।
অনুষ্ঠানে তালতলীর স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, মৎস্যজীবী, কৃষক, জেলে পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মংথা/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৩২:২১ ● ২৯ বার পঠিত
