সোমবার ● ২ মার্চ ২০২৬
আমতলীতে বিএনপি কার্যালয় দখল চেষ্টায় ব্যর্থ ছাত্রলীগ
হোম পেজ » বরগুনা » আমতলীতে বিএনপি কার্যালয় দখল চেষ্টায় ব্যর্থ ছাত্রলীগ
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে সোমবার সকালে উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ ইসফাক আহমেদ ত্বোহা, সবুজ উদ্দিন ম্যালাকার ও মঞ্জুরুল ইসলাম রিফাতসহ চারজন ব্যানার টানিয়ে অফিস দখলের চেষ্টা করেছিলেন। বিএনপি নেতাদের তৎপরতায় চেষ্টাটি ব্যর্থ হয়।
বিএনপি নেতারা অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নিরবতার কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতারা বারবার অফিস দখলের চেষ্টা করছে। তারা দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ৫ আগস্ট পর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় বিএনপির একাংশের দখলে চলে আসে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, ব্যানার টানিয়ে অফিস দখলের চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪২ ● ২১ বার পঠিত
