শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে মানববন্ধন

হোম » সর্বশেষ » ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে মানববন্ধন
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে  মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামে কথিত ‘তাজউদ্দিন বাহিনী’র সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার বিকেলে পাকা সড়কে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শতাধিক গ্রামবাসী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, লন্ডন বিএনপি থেকে বহিষ্কৃত ও একাধিক মামলার আসামি তাজউদ্দিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপ দীর্ঘদিন ধরে হামলা, নির্যাতন, ভাঙচুর ও মিথ্যা মামলার মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। সম্প্রতি মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের মারধরের ঘটনায় ১০-১২ জন আহত হয়েছেন বলেও দাবি করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় পুলিশ ফাঁড়ির একটি অংশের নীরব ভূমিকার কারণে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে, যদিও থানা পুলিশের পক্ষ থেকে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি অবনতির আশঙ্কা জানিয়ে গ্রামবাসী সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, মসজিদে হামলার বিচার, নিরপেক্ষ তদন্ত ও গ্রামে নিরাপত্তা জোরদারের দাবি জানান। একই সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৩:৪১ ● ৭৫ বার পঠিত