বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
গৌরনদীতে কর্মচারী নির্যাতনের অভিযোগে দোকান মালিক গ্রেফতার
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে কর্মচারী নির্যাতনের অভিযোগে দোকান মালিক গ্রেফতার![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি মোবাইল ফোনের দোকানে দুই কর্মচারীকে সারারাত আটকে রেখে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগে দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, হিসাব-নিকাশের বিরোধের জেরে কর্মচারীদের মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাদের দোকানে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। ভুক্তভোগী ছাব্বির হোসেনের মা মুঠোফোনে বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দিলে ভোররাতে গৌরনদী মডেল থানা পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন নুর আলম সরদার (৫০) ও ছাব্বির হোসেন (২৪)। তারা অভিযোগ করেন, দোকান মালিক সুজন সরদার ও তার স্ত্রী মদিনা বেগম তাদের মারধর করেন; এ সময় ধারালো বটি দিয়ে আঘাত করা হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল জানান, ঘটনায় জিডি নেওয়া হয়েছে এবং নূর হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৪:২৬:৪৯ ● ১৩৯ বার পঠিত
