বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিপুল ব্যবধানে নুরুল হক নুরের জয়

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসনে বিপুল ব্যবধানে নুরুল হক নুরের জয়
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-৩ আসনে বিপুল ব্যবধানে নুরুল হক নুরের জয়

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত সব কেন্দ্রের সমন্বিত ফলাফল শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বড় ব্যবধানে জয় নিশ্চিত করলেন।

 

দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে পটুয়াখালী-৩ আসনটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল। সাবেক ডাকসু ভিপি নুরের নিজ এলাকায় এবারই প্রথম সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ এবং তার বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের শক্ত অবস্থান প্রতিদ্বন্দ্বিতাকে চ্যালেঞ্জিং করে তোলে।

 

ভোটগ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের, বিশেষ করে তরুণদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনায় নুরুল হক নুরের ব্যবধান ক্রমেই বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তিনি বেসরকারিভাবে বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৩ ● ২৬ বার পঠিত