বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬

পিরোজপুরের ৩টি আসনের ২টিতে বিএনপি, ১টিতে জামায়াত এগিয়ে

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরের ৩টি আসনের ২টিতে বিএনপি, ১টিতে জামায়াত এগিয়ে
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

পিরোজপুর-২ আহমেদ সোহেল মনজুর সুমন, পিরোজপুর-৩ রুহুল আমিন দুলাল ও পিরোজপুর-১ মাসুদ সাঈদী

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর 

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে এগিয়ে আছে বিএনপি, আর পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি, নাজিরপুর) আসনে জামায়াতে ইসলামী।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

রিটার্নিং অফিস জানায়, পিরোজপুর-১ আসনের ১৬৮ কেন্দ্রের মধ্যে ৪১টির ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী পেয়েছেন ৩০ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ২২ হাজার ২৭ ভোট।

 

পিরোজপুর-২ আসনের ১৬৬ কেন্দ্রের মধ্যে ৫২টির ফলাফলে ধানের শীষ প্রতীকের আহমেদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ২৯ হাজার ৩৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের শামীম সাঈদী পেয়েছেন ২৯ হাজার ২৯৩ ভোট।

 

পিরোজপুর-৩ আসনের ৮৫ কেন্দ্রের মধ্যে ৫৭টির ফলাফলে ধানের শীষ প্রতীকের রুহুল আমিন দুলাল পেয়েছেন ৪১ হাজার ৬৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ড. রুস্তম আলী ফরাজী পেয়েছেন ২৩ হাজার ৭৩৪ ভোট এবং শাপলা কলি প্রতীকের ড. শামীম হামিদী পেয়েছেন ২২ হাজার ৯০৯ ভোট।

বাংলাদেশ সময়: ২২:৪০:১০ ● ৩১ বার পঠিত