বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬

বরগুনা-১: ভোট দিয়ে ফেরার পথে তালতলীতে ইউপি সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা

হোম পেজ » লিড নিউজ » বরগুনা-১: ভোট দিয়ে ফেরার পথে তালতলীতে ইউপি সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

বরগুনা-১: ভোট দিয়ে ফেরার পথে তালতলীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা) 

বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মদকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পাজরাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আলী আহম্মদ কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট প্রদান শেষে গাড়িযোগে বাড়ি ফিরছিলেন। পথে কাজিরখাল এলাকার সাইদুল ও রিয়াদ তার গাড়ি থামিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুল বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে রেফার করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন, মারামারির সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। ঘটনাস্থলে প্রশাসনের টিম পাঠানো হচ্ছে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার মামলা করতে চাইলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫০ ● ২৭ বার পঠিত