মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
অটোরিকশার ধাক্কায় কলাপাড়ায় একজনের মৃত্যু
হোম » লিড নিউজ » অটোরিকশার ধাক্কায় কলাপাড়ায় একজনের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলার টিয়াখালীর রজপাড়া এলাকায় কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত কুদ্দুস হাওলাদার (৪৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হন তিনি।
স্বজনরা জানায়, ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দা কুদ্দুস হাওলাদার বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় রজপাড়া সিক্স লাইন এলাকায় রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি ঘটায় ঢাকায় নেওয়ার পথে আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, এপর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:২৯:৫২ ● ১১৪ বার পঠিত
