সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
বাস-ইজিবাইক সংঘর্ষে গোপালগঞ্জে নিহত ২
হোম পেজ » ঢাকা » বাস-ইজিবাইক সংঘর্ষে গোপালগঞ্জে নিহত ২

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জিকার সরদার ও হাসিবুর নামের দুইজন নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিকার সরদার সদর উপজেলার সুকতাইল উত্তর পাড়া গ্রামের সিদ্দিক সরদারের ছেলে। অপর নিহত হাসিবুরের পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, খুলনাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক জিকার সরদার ঘটনাস্থলেই মারা যান। পরে আহত হাসিবুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইজিবাইকে থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪২:৪৫ ● ৩৯ বার পঠিত
