রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬

গৌরনদীতে ধারাবাহিক পথসভা: ধানের শীষে ভোট চাইলেন জহির উদ্দিন স্বপন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ধারাবাহিক পথসভা: ধানের শীষে ভোট চাইলেন জহির উদ্দিন স্বপন
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ধারাবাহিক পথসভা: ধানের শীষে ভোট চাইলেন জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচার ও পথসভা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড থেকে শুরু করে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ধারাবাহিক পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা তাঁদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পথসভাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৩:৫০ ● ১৪৬ বার পঠিত