শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত
হোম » পিরোজপুর » পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
গ্রীন ফোর্স বাংলাদেশ, পিরোজপুর জেলা কমিটির মাসিক সভা শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। গ্রীন ফোর্সের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের জেলা কমিটির সভাপতি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি খালেদা আক্তার হেনা, কাজী মো. শাহদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকুল খানম, এ্যাডভোকেট সৈয়দ আশিক আহমেদ, যুগ্ন সম্পাদক মো. নুরউদ্দিন, তানিয়া রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক অদিতি মন্ডল, এবং সদস্য ইমরান হুসাইন টারজান ও এম. আবুল হোসেন দুলাল।
সভায় আরও দুটি উপজেলা কমিটি গঠন, মাস শেষে পিকনিক আয়োজন এবং ঢাকার কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৫৮:২৬ ● ১৭২ বার পঠিত
