শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬

গোপালগঞ্জে ৩ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে ৩ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬


গোপালগঞ্জে ৩ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন বাতিল এবং ২ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ২৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবারে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়।
গোপালগঞ্জ ১ আসনে (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার অংশ) ১৩টি মনোনয়ন জমা পড়েছিল, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম, আশরাফুল আলম, এবি পার্টির মোঃ প্রিন্স আল আমিন, গণঅধিকার পরিষদের মোঃ কাবির মিয়া ও জাতীয় পার্টি মনোনীত সুলতান জামান খানের মনোনয়ন বাতিল হয়েছে।
সদর উপজেলা ও কাশিয়ানীর অংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ ২ আসনে ১৩টি মনোনয়ন জমা পড়ে, যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল, রনী মোল্যা, সিপন ভূঁইয়া, মশিউর রহমান, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ও উৎপল বিশ্বাসের মনোনয়ন বাতিল হয়েছে।
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ ৩ আসনে ১২টি মনোনয়ন জমা পড়েছিল। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ও রওশন আরার মনোনয়ন বাতিল এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ ও স্বতন্ত্র প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাসের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে ১২ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৭:২২:০৬ ● ১৩২ বার পঠিত