কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


পাঠদান বন্ধ থাকায় বিদ্যালয়ে এসে ফিরে গেছে অনেক শিক্ষার্থী।

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি। সোমবার সকাল থেকে উপজেলার ১৭১টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

পাঠদান বন্ধ থাকায় বিদ্যালয়ে এসে ফিরে গেছে অনেক শিক্ষার্থী। ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাঠ বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছে উপজেলার ২২ হাজার ৪৯ জন শিক্ষার্থী।

দশম গ্রেডসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৪:২৫:০৪ ● ২০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ