ছেলেকে গাঁজাসহ পুলিশের হাতে দিলেন বাবা

হোম পেজ » পিরোজপুর » ছেলেকে গাঁজাসহ পুলিশের হাতে দিলেন বাবা
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


ছেলেকে গাঁজাসহ পুলিশের হাতে দিলেন বাবা

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুরে গাঁজাসহ ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বাবা। রবিবার সন্ধ্যা রাতে উপজেলার সদর ইউনিয়নের বুড়িখালী গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় আনসার সেখের ছেলে নাঈম শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। মাদকাসক্ত নাঈমের অত্যাচারে পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছিল। মাদক সেবন ও বিক্রিতে বাধা দিলে তিনি পরিবারের সদস্যদের মারধর ও জিনিসপত্র ভাঙচুর করতেন।

রবিবার সন্ধ্যায় গাঁজাসহ নাঈমকে হাতেনাতে ধরে বাবা থানায় খবর দেন। খবর পেয়ে স্থানীয় চৌকিদার এনামুল হকের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে যায়।

নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগীর নেতৃত্বে নাঈমকে গ্রেপ্তার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাঈম শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ আল মাহমুদ ভূঁইয়া বলেন, মাদকবিরোধী অভিযানে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে নাঈমকে দোষী সাব্যস্ত করে আদালত এক মাসের কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে নাঈমকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:০২:৫৪ ● ১৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ