সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
ডিকে ব্লাড ডোনার্স ক্লাব মাদারীপুরে নবাগত ডিসির সঙ্গে শুভেচ্ছা বিনিময়
হোম পেজ » ঢাকা » ডিকে ব্লাড ডোনার্স ক্লাব মাদারীপুরে নবাগত ডিসির সঙ্গে শুভেচ্ছা বিনিময়
সাগরকন্যা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফসানা বিলকিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডিকে ব্লাড ডোনার্স ক্লাব।
সোমবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে তাদের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
জেলা প্রশাসক আফসানা বিলকিস সংগঠনের উদ্যোগের প্রশংসা করে সকল সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের সহসভাপতি খন্দকার জিহাদ ও রফিকুল ইসলাম রফি, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি, সহসাংগঠনিক সম্পাদক সরদার সাদিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নয়ন চৌধুরী এবং সদস্য রাকিন, হিমেল, রায়হান, মামুন ও তামিমসহ অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৪:০৪:১৩ ● ২৪৪ বার পঠিত
