শনিবার ● ৩০ আগস্ট ২০২৫

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, প্রাইভেটকার জব্দ

হোম পেজ » খুলনা » মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, প্রাইভেটকার জব্দ
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫


 

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় আ: জব্বার (৭৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাদ্রাসাঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার।

নিহত আ: জব্বার বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত সেকেন উদ্দিনের ছেলে। তিনি মেয়ের বাড়ি নাজমা বেগমের কাছে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানা যায়, বিকেলে আ: জব্বার মাদ্রাসাঘাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান কর্তব্যরত চিকিৎসক মো: শিমুল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার নিহতের বিষয় স্বীকার করে বলেন, ঘাতক প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০:০৬:৫৯ ● ২৫৬ বার পঠিত