বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধে তিন ব্যবসায়ীকে জরিমানা
হোম » বরিশাল » গৌরনদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধে তিন ব্যবসায়ীকে জরিমানা
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে গৌরনদীতে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
আদালত সূত্রে জানা যায়, আশোকাঠী মেডিক্যাল হলকে তিন হাজার, নয়ন মেডিক্যাল হলকে ১৫ হাজার এবং কাউসার ড্রাগ হাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩৪ ● ২৬১ বার পঠিত
