সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

আমতলীতে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন

হোম » বরগুনা » আমতলীতে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৫২ জন ও দাখিল পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল অর্জন করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ তথ্য সাগরকন্যাকে নিশ্চিত করেন আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান।

 

জানা গেছে, এ বছর আমতলীতে এসএসসি পরীক্ষায় ১,৫৫৫ জন অংশ নেয়। পাস করেছে ৬৭০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। সব শিক্ষার্থীই বিজ্ঞান বিভাগের।

 

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ২১ জন, একে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন, গাজীপুর বন্দর, চিলা হাসেম বিশ্বাস ও আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী রয়েছে।

এছাড়া দাখিল পরীক্ষায় ৯৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান বলেন, পরীক্ষার পদ্ধতি পরিবর্তনের ফলে প্রকৃত মেধাবীরা ভালো ফল করেছে। আশা করি ভবিষ্যতে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও মনোযোগী হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩৫ ● ৩২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ