সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

মৎস্য ও কৃষিখাতে ক্ষয়ক্ষতি কলাপাড়ায় অতি ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতা

হোম » আবহাওয়া » মৎস্য ও কৃষিখাতে ক্ষয়ক্ষতি কলাপাড়ায় অতি ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতা
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪


---

কলাপাড়া সাগরকন্যা অফিস
মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় কুয়াকাটা-কলাপাড়ায় অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘন্টায় কলাপাড়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কলাপাড়ার খেপুপাড়া আবহাওয়া অফিস। এছাড়া গত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত। এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক নিচু স্থানে। তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাটসহ ঘরবাড়ি। ভেসে গেছে বেশকিছু মাছের ঘের ও পুকুর। লোকসানের মুখে পড়েছেন সবজী চাষি কৃষকরা। এদিকে, আগামী ২৪ ঘন্টা উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৪৪ ● ৬৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ