দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মশিবরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হোম » কৃষি » দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মশিবরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪


দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মশিবরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা (সাতক্ষীরা) সাগরকন্যা প্রতিনিধি॥

দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মশিবর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) উপজেলার ঘলঘলিয়াস্থ বীরমুক্তিযোদ্ধা মশিবর রহমানের নিজস্ব বাসভবনে গার্ডঅব অনার প্রদান করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দীনের পরিচালনায় একদল চৌকশ পুলিশ রাষ্ট্রীয় মর্যদায় গার্ডঅব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস আলী, স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম মোল্যা সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ।
জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা মশিবর রহমান কয়েকদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে পরকালে পাড়ি দেন। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক ও সমবেদনা জানান।


কেই/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:৪৫




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ