বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন গৌরনদীর শিক্ষক সুদাম পাল
হোম » বরিশাল » স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন গৌরনদীর শিক্ষক সুদাম পাল
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীর শিক্ষক সুদাম পালের কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন তাঁর স্ত্রী। দিল্লির হাসপাতালে দীর্ঘ অস্ত্রোপচার শেষে সুদাম পাল এখন নতুন জীবনের পথে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার শেষে সন্ধ্যায় চিকিৎসকরা সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন করেন।
স্ত্রীর কিডনি দানে স্বামীর জীবন ফিরে পাওয়ার ঘটনায় পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। সুদাম পালের দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এই কিডনি দান শুধু চিকিৎসার সাফল্য নয়, ভালোবাসা, আত্মত্যাগ ও দাম্পত্য বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
বাংলাদেশ সময়: ১৫:০৫:৪৬
