বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬

দুমকিতে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

হোম » পটুয়াখালী » দুমকিতে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬


 

দুমকিতে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে ৮ পিস ইয়াবাসহ শাওন হাওলাদার (২৩) ও সুমন জমাদ্দার (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

গত ২৪ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকার ২ নম্বর ওয়ার্ডে পাহলান বাড়ির ব্রিজসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় শাওন হাওলাদারের কাছ থেকে ৩ পিস এবং সুমন জমাদ্দারের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

আটক শাওন উপজেলার কার্তিকপাশা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সুমন আঠারগাছিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৭:৩১