মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় এমপি মোশাররফের সঙ্গে ছাত্রশিবির নেতাদের সৌজন্য সাক্ষাৎ
হোম » রাজনীতি » কলাপাড়ায় এমপি মোশাররফের সঙ্গে ছাত্রশিবির নেতাদের সৌজন্য সাক্ষাৎ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় সংসদ সদস্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সমসাময়িক ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে পটুয়াখালী সদর দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মো. নাইম, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. শামীম মীর, সেক্রেটারি মো. জাকারিয়া এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা শাখার পক্ষ থেকে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে ২০২৭ সালের নববর্ষ উপলক্ষে ছাত্রশিবিরের নিজস্ব ডায়েরি ও ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮:১৯:০৭
