বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

নাজিরপুরে পাঁচ দোকানে আগুন, ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা

হোম » পিরোজপুর » নাজিরপুরে পাঁচ দোকানে আগুন, ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


নাজিরপুরে পাঁচ দোকানে আগুন, ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টাসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লেগে পুড়ে গেছে। এ ছাড়া একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে ইউপি কার্যালয়ের হলরুমে থাকা টিসিবির পণ্য, দরজা, জানালা ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর রাত আড়াইটার দিকে কবিরাজবাড়ী এলাকায় পাঁচটি দোকানে আগুন লাগে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, কবিরাজবাড়ীতে মোস্তফা মাঝির পাঁচটি দোকান পুড়ে গেছে। দোকানগুলোর মধ্যে মুদি, মনোহরি, পার্টস ও গ্যারেজের দোকান রয়েছে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির মোল্লা জানান, রাত পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের হলরুমে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে সেখানে রাখা টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া হলরুমের দরজা, জানালা ও বেঞ্চ পুড়ে যায়।

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে কবিরাজবাড়ীতে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১:৪৩:৫৯