শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬

ইরানের হুমকির মুখে বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী, আশ্রয় নিলেন সামরিক ঘাঁটিতে

হোম » বিশ্ব » ইরানের হুমকির মুখে বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী, আশ্রয় নিলেন সামরিক ঘাঁটিতে
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


ইরানের হুমকির মুখে বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী, আশ্রয় নিলেন সামরিক ঘাঁটিতেসাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক

 

ইরানের জীবননাশের হুমকিতে ভীত নন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিরাপত্তাঝুঁকির কারণে নিজ বাড়ি ছেড়ে মার্কিন সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি।

 

শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আমি কেন ভীত হব? মধ্যপ্রাচ্যে আমাদের সাহসী সেনাসদস্য ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও তো অব্যাহতভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’

 

ইরানের আচরণকে কোণঠাসা হয়ে পড়া পশুর সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ইরান এখন কোনায় আটকে পড়া পশুর মতো উগ্র আচরণ করছে। তাই আমি গোয়েন্দা সংস্থার নির্দেশনা অনুসরণ করছি এবং নিজের বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে চলে গেছি।’

 

বেসেন্টের দাবি, ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল তাঁর জর্জটাউনের বাড়ির ওপরের দৃশ্যের একটি ছবি প্রকাশ করেছিল। এতে তাঁর ব্যক্তিগত নিরাপত্তাঝুঁকি বেড়েছে। সংবাদমাধ্যমের এ ধরনের ছবি প্রকাশ বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

 

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ জোরদার করছে যুক্তরাষ্ট্র। দেশটির বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপের পাশাপাশি স্থলপথেও অবরোধ কার্যকরের চেষ্টা চলছে। এসব পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বাংলাদেশ সময়: ২১:৩৬:৩৬ ● ১৬ বার পঠিত