বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনে কালকিনিতে প্রস্তুতি সভা
হোম » ঢাকা » ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনে কালকিনিতে প্রস্তুতি সভা
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় আগামী ৭ নভেম্বর দিবসটি উদ্যাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৪:২৯:৪৭ ● ২২ বার পঠিত
