মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সেই কবিরাজ গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সেই কবিরাজ গ্রেপ্তার![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার নামে কিশোরীকে যৌন নিপীড়ন, বিয়ের প্রলোভনে দৈহিক মেলামেশায় বাধ্য করা এবং অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের সিক্স লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মো. হামিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ভুক্তভোগী কিশোরীর বাবা মেহেদী হাসান রিয়াজ বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি করেন। এতে কবিরাজ তাইজুল ইসলাম মুসা, তার স্ত্রী ফাহিমা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, কবিরাজি চিকিৎসার নামে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশায় বাধ্য করা হয় এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। পরবর্তী সময়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিশোরী ও তার মাকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করা হয়।
এ ঘটনায় করা মামলায় সাতজনকে আসামি করা হলেও এখন পর্যন্ত প্রধান আসামি কবিরাজ তাইজুল ইসলাম মুসা গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদের বিষয়ে তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে পুলিশ কিছু জানায়নি।
বাংলাদেশ সময়: ২১:২০:৩৫ ● ২৮ বার পঠিত
