মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে কয়রা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
হোম » খুলনা » প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে কয়রা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল আলম, বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফা, অধ্যাপক আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, সরদার মতিয়ার রহমান, আব্দুল মজিদ, এসএম আব্দুর রহিম সানা, আব্দুল গফফার গাজী, মো. কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, জিএম রফিকুল ইসলাম, মহরম হোসেন, নাজমুল হুদা, হাবিবুর রহমান, শেখ সেরাজুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকন, এসএম খায়রুজ্জামান, কামরুল ইসলাম খান, মিনারুল ইসলাম মালী ও জিয়াউর রহমান জিতু।
এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসানুর রহমান, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন ও মোস্তাফিজুর রহমান হেলাল, কৃষকদলের আহ্বায়ক এসএম গোলাম রসুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম সানা, মহিলাদলের সভানেত্রী দিলরুবা মিজান, সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতান, নেত্রী ফাতেমা খাতুন, রোজিনা খাতুন ও লিপি খাতুন উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন ও আলমগীর, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরিন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান, শ্রমিকদলের সভাপতি আকবার আলী খান ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং তরুণ দলের সভাপতি আবু হাসান ও সাংগঠনিক সম্পাদক বকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রস্তুতি সভায় কয়রা উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:৫৭ ● ১৭ বার পঠিত
