মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
দশমিনায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় সাফল্য, সম্মাননা পেলেন দুই শিক্ষার্থী
হোম » শিক্ষা » দশমিনায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় সাফল্য, সম্মাননা পেলেন দুই শিক্ষার্থী
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যে পটুয়াখালী জেলায় প্রথম ও বরিশাল বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে দশমিনার ডা. ডলি আকবর মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মজুমদার দেবযানী। অন্যদিকে, ইসলামী সংগীত প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে উপজেলার আরজবেগী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. তায়েব হোসেন।
এ দুই শিক্ষার্থীর অর্জনের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদের সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, ডা. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, বাংলা বিভাগের প্রভাষক মো. সায়েম আহম্মেদ, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আল আমিন এবং মজুমদার দেবযানীর বাবা দেবাশীষ মজুমদার রতনসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪০ ● ৩৪ বার পঠিত
