মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
কাউখালীতে উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়
হোম » পিরোজপুর » কাউখালীতে উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।
সভায় বক্তব্য দেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রাণী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ হাসান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করা এবং জনসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সব দপ্তর ও পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪:৪৫:৩৫ ● ১৮ বার পঠিত
