মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬

দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

হোম » ঢাকা » দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬


দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রীসাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যাবিশিষ্ট করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

 

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার বিষয়েও খোঁজ নেন তিনি।

 

এ সময় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে জানতে চান তিনি।

 

পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪:২৮:১৭ ● ১২ বার পঠিত