সোমবার ● ২ নভেম্বর ২০২৬

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

হোম » ঢাকা » আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণসাগরকন্যা প্রতিবেদক, ঢাকা

 

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘একটি বিস্ফোরণের শব্দ শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’

 

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ২২:৫৯:০৩ ● ২২ বার পঠিত