সোমবার ● ২ নভেম্বর ২০২৬
ভোটের পকেট তৈরি করে উত্তেজনা ছড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা অসুস্থ রাজনীতি: স্বপন
হোম » বরিশাল » ভোটের পকেট তৈরি করে উত্তেজনা ছড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা অসুস্থ রাজনীতি: স্বপন
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট ভোটারগোষ্ঠীকে চিহ্নিত করা, তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে ভোটের সমীকরণ নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা রাজনীতির অসুস্থ চর্চা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
সোমবার (২ নভেম্বর) সকালে বরিশালে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রতিযোগিতায় প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট ভোটারগোষ্ঠীকে চিহ্নিত করা হচ্ছে। পরে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে ভোটের সুবিধা নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও সংঘাতের সুযোগ কাজে লাগিয়েও এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে রাজনৈতিক দল, ধর্মীয় নেতা ও বিভিন্ন গোষ্ঠীকে ঘিরে সংবাদ তৈরির ক্ষেত্রে অপব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানো হয়। বাংলাদেশেও অন্যান্য দেশের মতো এ ধরনের তৎপরতা রয়েছে। সাধারণ মানুষ নিজেদের জ্ঞান ও বুদ্ধি দিয়ে এসব বিষয় সহজেই বুঝতে পারবেন।
অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন।
বাংলাদেশ সময়: ২১:৩৬:০৯ ● ২৬ বার পঠিত
