রবিবার ● ১ নভেম্বর ২০২৬

কোরআন প্রতিযোগিতায় বরিশাল জেলায় দ্বিতীয়, জাতীয় পর্যায়ে পঞ্চম মুবিন

হোম » বরিশাল » কোরআন প্রতিযোগিতায় বরিশাল জেলায় দ্বিতীয়, জাতীয় পর্যায়ে পঞ্চম মুবিন
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


কোরআন প্রতিযোগিতায় বরিশাল জেলায় দ্বিতীয়, জাতীয় পর্যায়ে পঞ্চম মুবিনসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশাল জেলা কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করেছে গৌরনদীর মাদরাসাছাত্র এবিএম মুবিন। সে গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলালের ছেলে।

 

মুবিন গৌরনদীর উবাই ইবনে কা’ব হিফজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী। আল-হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বরিশাল জেলা কোরআন প্রতিযোগিতায় দশ পারা গ্রুপে সে দ্বিতীয় স্থান অর্জন করে। একই ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার হুসনে সওত গ্রুপে পঞ্চম স্থান অর্জন করে সে।

 

শনিবার (১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে মুবিনের হাতে পুরস্কার তুলে দেন আল-হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা ক্বারী আমানাতুল্লাহ।

 

মুবিনের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন তার শিক্ষাপ্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মো. ইকরামুল হক, প্রতিযোগিতার বিচারক ও জুরিবোর্ডের সদস্যরা। ভবিষ্যতে কোরআনভিত্তিক দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে মুবিন দেশ ও সমাজের সম্মান বয়ে আনবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১:০৯:০৮ ● ৩১ বার পঠিত