রবিবার ● ১ নভেম্বর ২০২৬

কয়রায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

হোম » খুলনা » কয়রায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


কয়রায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণের সনদপত্র, গাছের চারা ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রথমে র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান।

 

সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, এনজিও প্রতিনিধি আরিফুজ্জামান, যুব প্রতিনিধি রাসেল আহমেদ ও যুব নারী মাহফুজা খাতুন।

 

আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র, গাছের চারা ও যুবঋণের চেক বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:২৮ ● ২৪ বার পঠিত