শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬

কাউখালীতে ফুটপাত দখল, চার ব্যবসায়ীকে জরিমানা

হোম » পিরোজপুর » কাউখালীতে ফুটপাত দখল, চার ব্যবসায়ীকে জরিমানা
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬


 

কাউখালীতে ফুটপাত দখল, চার ব্যবসায়ীকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারজনকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) কাউখালী দক্ষিণ বাজার এলাকায় উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

 

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ (১) (ট) ধারায় তিনজনকে মোট ৬ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৮ ধারায় একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুটপাতের অবৈধ দখল প্রতিরোধ ও শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:১১:৪৪ ● ৪৮ বার পঠিত