শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
সুজি দিয়েও তৈরি করতে পারেন মজাদার নারকেলের নাড়ু
হোম » লাইফস্টাইল » সুজি দিয়েও তৈরি করতে পারেন মজাদার নারকেলের নাড়ু
সাগরকন্যা লাইফস্টাইল ডেস্ক
নারকেল ও সুজি দিয়ে সহজেই তৈরি করা যায় মজাদার নাড়ু। ঘিয়ে ভাজা সুজি, কোরানো নারকেল, দুধের ক্ষীর ও এলাচের সুবাসে তৈরি এই মিষ্টি পরিবেশন করতে পারেন বাড়ির সবাইকে। রেসিপিটি দিয়েছে ‘টুম্পার স্বপ্নরাজ্য’।
উপকরণ
- ঘিয়ে ভাজা সুজি আধা কাপ
- কোরানো নারকেল ২ কাপ
- চিনি পৌনে এক কাপ
- দুধের ক্ষীর আধা কাপ
- এলাচের গুঁড়া সিকি চা-চামচ
- পানি সামান্য
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি কড়াইয়ে ঘি দিয়ে সুজি ভালোভাবে ভেজে বাদামি রং করে নিন।
অন্য একটি কড়াইয়ে কোরানো নারকেল, চিনি ও সামান্য পানি দিয়ে জ্বাল দিয়ে পাক তৈরি করুন। পাক হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পাটায় ভালোভাবে বেটে নিন।
এরপর নারকেলের মিশ্রণের সঙ্গে ঘিয়ে ভাজা সুজি, দুধের ক্ষীর ও এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
সব উপকরণ ভালোভাবে মিশে গেলে হাতের সাহায্যে চৌকোনা আকারে নাড়ু তৈরি করুন। তৈরি হয়ে গেল সুজি ও নারকেলের মজাদার নাড়ু।
বাংলাদেশ সময়: ৬:৪০:০৩ ● ২৫ বার পঠিত
