সোমবার ● ১২ অক্টোবর ২০২৬

বাউফলের ৬৫ পূজামণ্ডপে বিএনপি নেতার অনুদান

হোম » পটুয়াখালী » বাউফলের ৬৫ পূজামণ্ডপে বিএনপি নেতার অনুদান
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

বাউফলের ৬৫ পূজামণ্ডপে বিএনপি নেতার অনুদান

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৬৫টি পূজামণ্ডপে অনুদান দিয়েছেন পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির।

 

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বাউফল পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও বাউফল কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি জীবনকৃষ্ণ সাহার কার্যালয়ে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে জীবনকৃষ্ণ সাহা, উপজেলা হিন্দু, বৌদ্ধ কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিতাই বাবু, সদস্যসচিব রাখাল চন্দ্র দাস, ফুলতলা গীতাশ্রমের সভাপতি সুশান্ত সাহা এবং হুমায়ুন কবিরের জ্যেষ্ঠ ছেলে ইমাম হোসেন অনিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

কালাইয়া মদনমোহন জিউর আখড়াবাড়ি পূজামণ্ডপের সভাপতি সুমন মালাকার বলেন, উপজেলার সব পূজামণ্ডপে সমানভাবে অনুদান দেওয়ার এমন উদ্যোগ আগে দেখেননি। এ উদ্যোগের জন্য হুমায়ুন কবিরের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাউফল শাখার সাধারণ সম্পাদক অতুল পাল বলেন, ধর্মীয় উৎসবে সহযোগিতা বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়।

বাংলাদেশ সময়: ১৭:২৫:১২ ● ১৯ বার পঠিত