সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবসে র্যালি ও আলোচনা সভা
হোম » বরিশাল » গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবসে র্যালি ও আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ পলাশ হোসেন, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান সরদার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন ও শহিদুল ইসলাম নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুর সুস্থ বিকাশ, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বাংলাদেশ সময়: ১৪:১৩:৩৯ ● ২৯ বার পঠিত
