রবিবার ● ১১ অক্টোবর ২০২৬

মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


 

মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শুভ সাচকী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. অলিউর রহমান অলি (৪৯) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

 

রবিবার (১১ অক্টোবর) ভোর রাতের দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার শুভ সাচকী ওই গ্রামের মৃত সুবাস চন্দ্র সাচকী ও সবিতা রানীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় এবং মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান চালায়। উপপরিদর্শক (এসআই) মো. জাফরুল হাসানের নেতৃত্বে অভিযানে আরও অংশ নেন উপপরিদর্শক মো. আবদুল হান্নান মোল্লা এবং কনস্টেবল মো. জসিম, মো. তুহিন ও শুভংকর।

 

অভিযানকালে শুভ সাচকীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ট্রলি ব্যাগের ভেতর তিনটি প্যাকেটে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অলি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪০ ধারায় থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ২০, তারিখ ১১ অক্টোবর ২০২৬। জিআর নম্বর ৩৩৩।

 

তিনি আরও জানান, পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৪৩ ● ২৪ বার পঠিত