শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
হোম » বরিশাল » ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি ও সাউদের খালপাড়ের মাঝামাঝি এলাকায় সড়কের এক পাশের বড় অংশ ধসে পড়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল। দ্রুত সংস্কার ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের এক পাশের নিচ থেকে মাটি ও পাথর সরে গিয়ে কিনারার একটি বড় অংশ ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দা মো. ডালিম মোল্লাও এ ঘটনায় দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন।
ধারণ করা ভিডিওতেও সড়কের কিনারা ভেঙে পড়ার চিত্র দেখা গেছে। এতে বিশেষ করে রাতে চলাচলকারী যানবাহন চালকদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৫:০০:০৬ ● ৪৫ বার পঠিত
