বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
মধ্যরাতের পর শুরু ২২ দিনের নিষেধাজ্ঞা, মহিপুর-আলিপুরে ফিরছেন জেলেরা
হোম » জেলে-মৎস্য » মধ্যরাতের পর শুরু ২২ দিনের নিষেধাজ্ঞা, মহিপুর-আলিপুরে ফিরছেন জেলেরা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৭ অক্টোবর দিবাগত মধ্যরাতের পর ৮ অক্টোবর থেকে সাগর ও নদীতে ইলিশ আহরণে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ কারণে গভীর সাগর থেকে পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণকেন্দ্রে ফিরতে শুরু করেছেন জেলেরা।
জেলেরা জানান, গভীর সাগর থেকে ফিরলেও এবার ইলিশের পেটে এখনো আশানুরূপ ডিম না পাওয়ায় তারা হতাশ। এরপরও সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ থেকে বিরত থাকার কথা জানিয়েছেন তারা।
তবে নিষেধাজ্ঞাকালে পার্শ্ববর্তী দেশের জেলেদের অনুপ্রবেশ বন্ধে দেশের জলসীমায় প্রশাসনের কঠোর নজরদারি চান জেলেরা। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে দেওয়া প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং তা প্রকৃত জেলেদের মধ্যে সঠিকভাবে বিতরণের দাবি জানিয়েছেন তারা।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা, পরিবহন, মজুদ বা বাজারজাত করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২৮:০২ ● ২৩ বার পঠিত
